21.8 C
Munich
Monday, June 15, 2026

প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

Must read

প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ রোববার সন্ধ্যায় এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

ইসি সচিব বলেন, ‘২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৫ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।’

এই নির্বাচনে রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর।

ইসি জানিয়েছে, পঞ্চগড় জেলার পঞ্চগড় পৌরসভা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম পৌরসভা, রাজশাহীর পুটিয়া ও কাটাখালি, সিরাজগঞ্জের শাহাজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্ঠিয়ার খোকসা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালির কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ পৌরসভা, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগেঞ্জর দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article