মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জের কৃতি সন্তান জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল কালাম আজাদ মেডিসিনের রোগমুক্তি ও আরোগ্য কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার ১৫৬ টি মসজিদের ইমামগন ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ মেডিসিনের রোগমুক্তি ও আরোগ্য কামনায় দোয়া করেন। এছাড়াও জামালপুর জেলা আওয়ামীলীগ,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ উপজেলা ছাত্রলীগ,উপজেলা মহিলা আওয়ামীলীগ, বকশীগঞ্জ প্রেসক্লাব,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা,ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা ও বকশীগঞ্জ বাস মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করে।
সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ মেডিসিনের রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য অন্যান্যের মধ্যে সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি,বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি,জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী,বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সহ-সভাপতি আবু জাফর,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,সহ-সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন,সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, দেওয়ানগঞ্জ পৌর সভার সাবেক মেয়র শেখ নুরুন্নবী অপু,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাখ্খার হোসেন খোকন, কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক আলহাজ্ব এমদাদুল হক এমদাদ,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব,সহ-সভাপতি মির্জা সম্রাট,সাইদুর রহমান লাল ও আজাদ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী ও শ্রমিকরা দোয়া চেয়েছেন।
উল্লেখ্য,ক্লিন ইমেজখ্যত পরিচ্ছন্ন রাজনীতিবিদ,অত্যান্ত বিনয়ী ও সাদা মনের মানুষ আবুল কালাম আজাদ মেডিসিন গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।


