24.7 C
Munich
Wednesday, June 17, 2026

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আর নেই

Must read

মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল ইসলাম (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন। মঙ্গলবার দুপুরে উচ্চ রক্তচাপ জনিত কারনে নিজ বাড়িতেই তিনি ইন্তেকাল করেন। আজ বুধবার সকাল ১১ টায় কামালপুর মাঝগেদরা এলাকায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। তিনি মৃত্যুকালে স্ত্রী,১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমান,ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদাদুল হক এমদাদ,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক মতিন রহমান,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, সাংবাদিক আলহাজ¦ সরকার আবদুর রাজ্জাক ও সরওয়ার জামান রতন গভীর শোক জানিয়েছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article