19.4 C
Munich
Thursday, June 18, 2026

বকশীগঞ্জে প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন

Must read

মাসুদ উল হাসান ॥ বকশীগঞ্জে প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে হাইস্কুল রোডে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখা ও বকশীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান,মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও সমাজসেবক জাকির হোসেন,বাংলাদেশ প্রেসক্লাব বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক মতিন রহমান,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন,সিনিয়র সাংবাদিক এইচ এম মূসা আলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article