20.7 C
Munich
Wednesday, June 17, 2026

বকশীগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচিতি সভা

Must read

মাসুদ উল হাসান ॥
বাংলাদেশ মানবাধিকার কমিশন বকশীগঞ্জ উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় বকশীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ্যাডভোকেট মোঃ ইসমত পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম ও নির্বাহী সভাপতি শ্রী অজয় কুমার পাল। বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাধারন সম্পাদক জাহানারা ,আলহাজ্ব সরকার আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, প্রভাষক মোসাদেকুর রহমান ও মতিন রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article