মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ পৌরসভার ধুমালীপাড়া মসজিদ হতে মালিরচর মন্ডলপাড়া পর্যন্ত রাস্তা পাকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১ টায় এ কাজের উদ্বোধন করেন বকশীগঞ্জ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইন্জিনিয়ার নূরল আমীন ফুরকান, আওমীলীগ নেতা সাকাওয়াত হোসেন সাঁকা,পৌরসভার সহকারী প্রকৌশলী ফকর উদ্দিন আহাম্মেদ, ঠিকাদার ছানোয়ার হোসেন ছানু, প্যানেল মেয়র মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ষাকালের পাশাপাশি সামান্য বৃষ্টি হলেই কাঁদায় অনেক কষ্ট করে চলাচল করতে হতো এই পথে চলাচলকারী লোকজনকে। জনগণের কষ্ট অনুভব করে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর রাস্তাটি পাকা করণের উদ্যোগ নেন। তাঁরই নিদের্শনায় ধুমালীপাড়া মসজিদ হতে মালিরচর মন্ডলপাড়া পর্যন্ত ৮৯ লাখ টাকা ব্যয়ে এক হাজার ৮০ মিটার রাস্তাটি পাকাকরণ করা হবে।


