মতিন রহমান।। বকশীগঞ্জে বন্যার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার মেরুরচর,সাধুরপাড়া,বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এক সহস্রাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) নির্বাহী কমিটির সদস্য জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অর্থায়নে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বানভাসিদের মাঝে এই ত্রান বিতরণ করেন।

এসময় ত্রান বিতরণ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম,সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল হালিম মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল হক,বকশীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম ক্বারী,সাবেক সভাপতি মোতালেব মন্ডল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল ইসলাম আনসার,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকারি কেইউ কলেজের সাবেক জিএস জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর,জেলা যুবদলের সদস্য জাহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব লাভলু,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানজির আহম্মেদ সুজন,যুগ্ন আহবায়ক তৌহিদ মেহেদী,যুবদল নেতা নুর নবী,আতিকুর রহমান ইরাক,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম,গাজী নাজমুল হাসান নয়ন,আহসান আবদুর রাফী,আপন মিয়া ও জহির আহম্মেদ জিকু প্রমূখ উপস্থিত ছিলেন।


