মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড়া ও পশ্চিম মেষের চর এলাকায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃস্পতিবার (২৩ জুলাই) বেলা ১২ টা দিকে বাড়ীর লোকজনের অজান্তে বাড়ীর পাশে কয়েক দিনের বৃষ্টিতে জমে থাকা ডুবার পানিতে পরে যায়। অনেক খোঁজাখোঁজির পরে বাড়ীর পাশে ডুবার পানিতে ভেসে উঠে শিশু সোহানের লাশ । তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মেষের চর এলাকায় দুপুর ২টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে বন্যার প্রবল স্রোতে ভেসে যায় ওই এলাকার আক্তারুজ্জামানের একমাত্র ছেলে মাহিন (১১)। নিখোঁজ হওয়ার প্রায় ১ ঘন্টা পর শিশু মাহিনের মরদেহ উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশু সোহান ও মাহিনের অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার দুই শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সোহান ও মাহিনের দাফন কাফনের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন ।


