14.3 C
Munich
Sunday, May 17, 2026

রাজিবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Must read

রাইসুল ইসলাম ফুল।। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার ১৮ জুলাই উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ও ডিগ্রী কলেজ মাঠ এবং মোহনগঞ্জ ইউনিয়নের সন্ন্যাসী কান্দি নতুন ও পুরান বাজার এলাকার কয়েকটি চরের পানিবন্দি মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, মোঃ জাকির হোসেন এমপি, প্রাথমিক ও গণশিক্ষাা প্রতিমন্ত্রী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার নবিরুুল ইসলাম, আব্দুল হাই সরকার সভাপতি রাজীবপুর উপজেলা আওয়ামীলীগ, শফিউল আলম সাধারণ সম্পাদক  রাজিবপুর উপজেলা আওয়ামীলীগ, আলহাজ্ব আজিম উদ্দিন মাস্টার প্যানেল চেয়ারম্যান কুড়িগ্রাম জেলা পরিষদ, রেজিয়া সুলতানা রেনু সদস্য কুড়িগ্রাম জেলা পরিষদ, কামরুল আলম বাদল চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক মুজাহিদুল ইসলাম মিশু, মোঃ সাইদুর রহমান সভাপতি রাজিবপুর উপজেলা ছাত্রলীগ, রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মেহেদি হাসান তারেক প্রমুখ। বন্যাদুর্গতদের মাঝে, ১০ কেজি চাউল, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি ১ লিটার সোয়াবিন তেল,১ কেজি লবণ, খাবার স্যালাইন, একটি করে শুকনো খাবারের প্যাকেট  বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী বানভাসিদের আরও বলেন, আপনারা চিন্তা করবেন না প্রধানমন্ত্রী নিজে আপনাদের সবসময় খোঁজ খবর নিচ্ছেন। যেকোন বিপদে ও দুর্যোগে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article