14.3 C
Munich
Sunday, May 17, 2026

বকশীগঞ্জে মাস্ক না পরায় জরিমানা

Must read

মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ব্যাবসায়ী সহ কয়েক জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকারের আদালতে এই জরিমানা আদায় করেন। একইসাথে সচেতনতা মূলক ভাবে মাস্ক পরার জন্য প্রচারণা চালানো হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার বলেন,করোনা-সংক্রমণ রুখতে বাধ্যতা মূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যবহার করলে কোভিড-১৯-এর সংক্রমণের গতি অনেকটাই রোধ করা যায়। এবং সেই কারণেই সকলের মাস্ক ব্যবহার করা বাঞ্ছনীয়।

সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিহীন ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম আগামী দিনেও অব্যহত থাকবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article