মতিন রহমান।। “মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচী পালিত হচ্ছে।
১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে জামালপুর বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার , পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ও যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এই কর্মসূচী সফল করার লক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। উপজেলায় রোপিত প্রতিটি গাছ ‘স্মারক বৃক্ষ’ হিসেবে বিবেচনা করে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।


