মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরে জড়িত থাকার দায়ে দ্রুত বিচার আইন মামলায় একজন গ্রেফতার হয়েছে। রবিবার দিবাগত রাতে পৌর শহরের মিয়াবাড়ী থেকে আতিক সিদ্দিকীকে গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।
জানাযায় রবিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কার্যালয়ে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর, অফিসের চেয়ার ও টেবিলের গ্লাস ভাঙচুর ও নারীদের জামা ছেড়া ছবিসহ ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম জুমান তালুকদার তার ফেসবুকে একটি পোষ্টে বলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সরাসরি নেতৃত্বে আমার কার্যালয়ে হামলা এবং মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী উপর হামলা হয়েছে।
এসময় পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর উপজেলায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে একটি ভিডিও বক্তব্য দেন তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান তারা আমার নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারা কোন কিছুতে আমার সাথে না পেরে সামান্য একটি গরু চুরির বিষয় নিয়ে তারা নিজেরাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে, অফিসের চেয়ার ও টেবিলের গ্লাস ভাঙচুর করে ও নারীদের জামা ছেড়া ছবিসহ ফেসবুকে পোষ্ট করে এটা সম্পূর্ন মিথ্যা,বানোয়াট কাহিনী, তারাই এই ঘটনা সৃষ্টি করে আমাকে ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি এর তিব্র প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সরেজমিনে তদন্ত করেন এবং বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,থানার অফিসার ইনচার্জ(ওসি) মহোদয় আপনারা তদন্ত করে এই মিথ্যা বানোয়াট অপপ্রচার যে করছে তাদের আমি দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি জরুরী আলোচনা সভা করা হয়েছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার, বকশিগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম জুমান তালুকদার, মাসুমা ইয়াসমিন স্মৃতি। এছাড়াও বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল আমিন ফোরকান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশিগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মানিক সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন জালাল, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম প্রমূখ। আলোচনা শেষে সিধান্ত নেওয়া হয় যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। রবিবার রাতে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর থানায় উপস্থিত হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, উক্ত মামলার একজন আসামীকে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


