21.8 C
Munich
Friday, June 19, 2026

ময়মনসিংহের ডিবি সংঘবদ্ধ মোবাইল চোর চত্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশনায় ২৮ জুন রবিবার তথ্য প্রযুক্তির মাধ্যমে দুপুর ১ টা ৫০ মিনিটে এসআই পরিমল চন্দ্র সরকারের সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় টাউন হল মোড়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ২ সদস্যকে ৮টি মোবাইল সেট সহ গ্রেফতার করে।

সূত্র জানায়, ময়মনসিংহ মহানগরে মোবাইল চোরদের একটি সংঘবদ্ধ চক্র বহুদিন যাবৎ বাসে, ট্রাকে ও বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে মোবাইল চুরি করে আসছে। ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও সমাধান পাচ্ছে না অনেকে।

এদিকে জেলা গোয়েন্দ পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে অনেকটা এগিয়ে। দেখা যায়, ডিবি পুলিশ চুরি হয়ে যাওয়া মোবাইল সেট বেশির ভাগ উদ্ধার করে মোবাইল মালিকদের কাছে পৌঁছে দিচ্ছে। এতে করে জেলা পুলিশ সুনাম কুড়াচ্ছে।

ডিবি পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্র নগরের বিভিন্ন জায়গায় মোবাইল চুরি করছে। বিভিন্ন অভিযোগের প্রক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা কারে কোতোয়ালী থানাধীন টাউন হল মোড় থেকে ৪টি চোরাই মোবাইল সেট সহ মোবাইল চোর চক্রের ২ সদস্য মোঃ জহিরুল ইসলাম (২৬), মোঃ ওমর ফারুক (২৮)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article