মতিন রহমান।। জামালপুরের বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত যবুকসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গত ২৬ তারিখে বিনোদেরচর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির ছোট ছেলে মকবুল হোসেন করোনা উপসর্গ নিয়ে মৃত্যেু বরন করে। তার স্ত্রী রিনা বেগম (২৫) করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে টিকরকান্দী এলাকায় ২ জনের শরীরেও করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। সম্প্রতি ভাইয়ের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা শনাক্ত হয়ে মৃত আব্দুল মমিন মিয়া (৪০) তার সংস্পর্শে আসা তার স্ত্রী আলেয়া বেগম (৩৫) ও তার ভাই আক্রাম হোসেন করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী জানান। মৃত্যু ব্যাক্তির নমুনা সংগ্রহের ০১ জনসহ নতুন সনাক্ত ০৪ জন। এই পর্যন্ত মোট শনাক্ত ৫২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ জন। আক্রান্ত ব্যক্তিদের বসতবাড়ী লকডাউন করা হয়েছে এবং পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।


