18.9 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সহায়তা প্রদান

Must read

মাসুদ উল হাসান॥ করোনা দূর্যোগ মোকাবেলায় খাদ্য ঘাটতি মেটাতে বকশীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদান করা হয়েছে। ২০১৯/২০ অর্থ বছরে খরিফ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলার ৭ টি ইউনিয়নের ২২৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজি বীজ,জৈব ও রাসায়নিক সার,সাইন বোর্ড,বেড়া এবং পরিচর্যা বাবদ ১ হাজার ৯৩৫ টাকার চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষকদের মাঝে বীজ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি।
এ সময় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রাসারন কর্মকর্তা মাজেদুল ইসলাম,অনুপ সিংহ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আলহাজ্ব শহিদুজ্জামান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্রামুজ্জামান,আবদুল হালিম,আনোয়ার হোসেন,আবদুর রহমান, শামছুন্নাহার, লতিফা বেগম,উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ,সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় সহায়তা কার্যক্রমটির বাস্তবায়ন করে কৃষি সম্প্রাসরন অধিদপ্তর বকশীগঞ্জ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article