18.9 C
Munich
Monday, June 15, 2026

মাদারগঞ্জের নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মির্জা আজম এমপি

Must read

মেহেদী হাসান, জামালপুর।। সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মির্জা আজম মাদারগঞ্জের নদীভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

তিনি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস, তেঘরিয়া বাজার ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগ অফিস পরিদর্শন শেষে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

এরপর তিনি পাকরুল হিদাগাড়ী ও মানিকদাইড় এলাকার যমুনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম,মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামীলীগের সদস্য ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্ময়কারী অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী,চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজ সেবক বদরুল আলম সরদার, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সোহাগ। ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ান পারভেজ সেমীসহ প্রমূখ।

ইউপি সদস্য মতিউর রহমান ( মতি মোল্লা) মৃত্যুর খবরে তার বাড়ীতেও ছুটে যান সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। এসময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article