26.4 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে নকল প্রসাধনী পণ্য জব্দ ॥ বিশেষ ক্ষমতা আইনে মামলা ॥ সিরাজের ব্যাখ্যা

Must read

মাসুদ উল হাসান/ মতিন রহমান ॥
বকশীগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল প্রসাধনী পণ্য ও প্রসাধনী তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে আবদুর রাজ্জাক নামে একজনকে আটক করা হয়। রাজ্জাক ইসলামপুর উপজেলার উলিয়া গ্রামের মৃত ফকির মাহবুব মন্ডলের ছেলে। এই ঘটনায় আবদুর রাজ্জাকসহ ৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে,শনিবার রাতে সীমারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বিভিন্ন ডিজাইনের ছোট বড় প্লাস্টিকের ২০ বস্তা খালি বোতল,কুমারিকা তেল,ডাব বাটিকা তেল,ফেয়ারী অলিভ ওয়েল,ডাবল আমলা কিমোরিকা তেল,খাটি সরিষার তেল,মধু হোনারী,ফেয়ারী আয়ুবেদিক ওয়েল,লাভ ফর এবার, শুক্র প্লাস হালুয়া, যৌন শক্তি বর্ধক ঔষুধ,জেন্ডিস টুথ পাওডার,দাঁেতর সাদা মাজন,ফেয়ারী বডি লোশন,মাশরুম এনার্জি ড্রিংকস্, জিনসিনা প্লাস,যৌন শক্তি বর্ধক মাশরুম প্রুইট সিরাপ,নাইট পাওয়ার যৌন শক্তি বর্ধক ও যৌন শক্তি বর্ধকের দুই ব্যাগ স্টিকার,পলিথিন,এক ড্রাম কেমিক্যল,জেনারেটর,কাটার মেশিন ও উৎপাদিত প্রসাধনী পণ্য সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এই ঘটনায় আবদুর রাজ্জাক,সিরাজুল ইসলাম সিরাজ,মো.সেলিম ও ইব্রাহিম খলিলকে আসামী করে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-গ (১)(২)/ঘ ধারায় একটি মামলা হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান,এই ঘটনায় মামলা হয়েছে। আটক আবদুর রাজ্জাককে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে ব্যাখ্য দিয়েছেন ইত্যাদি গ্যালারীর মালিক ও মামলার আসামী সিরাজুল ইসলাম সিরাজ।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন আমি দীর্ঘ ১৮ বছর যাবত সুনামের সহিত ব্যবসা করে আসছি। বকশীগঞ্জ পৌরশহরে মালীবাগ মোড়ে ইত্যাদি গ্যালারী ছাড়াও আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইত্যাদি খেলাঘর, ইত্যাদি ডিস্ট্রীবিউশন পয়েন্ট ও প্রসাধনী এবং ইত্যাদি গ্যালারি মমতাজ হারবাল প্রোডাক্টসের ময়মনসিংহ বিভাগ ও টাংগাইল বিভাগীয় অঞ্চলের ডিপু, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডিলারসহ একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও খেলনা সামগ্রী ও কৃষিপন্য খুচড়া ও পাইকারি বিক্রি করে আসছি। বকশীগঞ্জে ইত্যাদি গ্যালারী একটি ব্র্যান্ড,একটি নাম।
ব্যবসা পরিচালনার পাশাপাশি আমি ইতোমধ্যে সকল নিয়ম কানুন মেনে ঋধরৎু নামের ব্যান্ড “হ্যান্ড ওয়াস” উৎপাদনের জন্য শিল্প মন্ত্রণালয়ে একটি আবেদন করেছি। প্রাথমিক অনুমোদন সাপেক্ষে বকশীগঞ্জ সীমাপাড় এলাকায় এ্ইচ আই কসমেটিকস এর কারখানা থেকে আপাদত চুক্তিভিত্তিক সীমিত আকারে উৎপাদন শুরু করি। গত ২০ জুন শনিবার রাতে ঐ কারখানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে এইচ আই কসমেটিকস্ কারখানায় উৎপাদিত পণ্যের সাথে আমার ঋধরৎু ব্যান্ডের হেন্ড ওয়াসও জব্দ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক বিভিন্ন প্রিন্টিং এবং ইলেকট্রনিকস মিডিয়ায় ইত্যাদি গ্যালারীর নকল পণ্যের কারখানার সন্ধান শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে আমার দীর্ঘদিনের সুনাম দারুণ ভাবে ক্ষুন্ন হয়েছে। প্রকৃতপক্ষে এইচ আই কসমেটিকস্ কারখানার সাথে আমার প্রতিষ্ঠিত ই্যাতাদি গ্যালারীর কোন সংশ্লিষ্টতা নেই। এমনকি উদ্ধারকৃত মালামালও ইত্যাদি গ্যালারীর না। আমি এই ঘটনার সাথে কোন ভাবেই জড়িত না। একটি মহল আমার দীর্ঘদিনের সুনাম ক্ষুণ করার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি গ্যালারীকে জরিয়ে ফেইসবুকে প্রচারনা চালিয়েছে। এতে আমার দীর্ঘদিনের সুনাম দারুন ভাবে ক্ষুন্ন হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article