13.5 C
Munich
Monday, May 25, 2026

ময়মনসিংহে পিপিই বঞ্চিত সাংবাদিকদের পিপিই উপহার দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ জাহিদ  

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা সদর ও উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিদের পিপিই উপহার দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর সাবেক মহাসচিব ডাঃ এজেডএম জাহিদ হোসেন।

ময়মনসিংহে জেলায় কর্মরত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা করোনাভাইরাসকে উপেক্ষা করে খবর সংগ্রহে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করছে। যাতায়াতের ফলে সাংবাদিকরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কা  দেখা দিয়েছে অন্য সাংবাদিকদের। সাংবাদিকরা ঝুঁকির মধ্যে থাকায় ও মানবিক বিবেচনায় ময়মনসিংহের কৃর্তি সন্তান ডাঃ এজেডএম জাহিদ হোসেন সাংবাদিক আমাউল্লাহ আকন্দ জাহাঙ্গীর এর মাধ্যমে সাংবাদিকদের পিপিই উপহার দেন। এতে দেখা যায় দৈনিক উর্মিবাংলা প্রতিদিন এর ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক,  দৈনিক আলোকিত সকাল এর ব্যুরো প্রধান বদরুল আমীন, জয়যাত্রা টিভি’র ব্যুরো প্রধান রবিউল আওয়াল রবি, দৈনিক ভোরের পাতা জেলা প্রতিনিধি খোকন আহমেদ সহ অনেক পিপিই বঞ্চিত সাংবাদিকরা পিপিই উপহার পায়। উপহার প্রাপ্ত সাংবাদিকরা  বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিএমএ-এর সাবেক মহাসচিব ডাঃ এজেডএম জাহিদ হোসেনকে ধন্যবাদ জানান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article