19.3 C
Munich
Monday, May 25, 2026

গরুর লাম্পি স্কিন রোগ ঠেকাতে জরুরি ব্যবস্থা নেয়ার নির্দেশ

Must read

গবাদিপশুর লাম্পি স্কিন রোগের বিস্তার রোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য প্রাণিসম্পদ অধিদফতরকে নির্দেশ দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ রোগে আক্রান্ত গবাদিপশুর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার এ সংক্রান্ত নির্দেশনাপত্র জারি করা হয়েছে। নির্দেশনা পত্রে আক্রান্ত এলাকার প্রতিটি ইউনিয়নে একজন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অথবা একজন ভেটেরিনারি সার্জন অথবা একজন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার নেতৃত্বে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অথবা ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসটেন্ট অথবা ফিল্ড অ্যাসিসটেন্টের (এআই) সমন্বয়ে ভেটেরিনারি মেডিকেল টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

লাম্পি স্কিন রোগে আক্রান্ত প্রতিটি গবাদিপশু সরেজমিনে পরিদর্শন করে চিকিৎসা নিশ্চিত করার জন্য মেডিকেল টিমকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি এ চিকিৎসা কাজ সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রয়োজনে আক্রান্ত জেলার পাশ্ববর্তী জেলা বা উপজেলা থেকে প্রাণিসম্পদ কর্মকর্তা/কর্মচারীদের মেডিকেলে টিমে দায়িত্ব দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে সংশ্লিষ্ট প্রাণিসম্পদ দফতরকে প্রতিদিন চিকিৎসা প্রদান করা গবাদিপশুর মালিকের নাম ও মোবাইল নম্বরসহ ঠিকানা সম্বলিত তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article