জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে ইউসুফ আলী (৪৫) নামে ওই হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর (মালি) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। ইউসুফ আলী, জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের গুলজার আলীর ছেলে ও বকশীগঞ্জ হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী (মালী) হিসাবে কর্মরত ছিলেন।
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহারিয়ার জানান, দুপুর ১টার দিকে মই বেয়ে ছাঁদে উঠার সময় পিছলে নিচে পরে গিয়ে মাথায় গুরুত্বর আহত হয়। পরবর্তীতে জরুরী বিভাবে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


