রাইসুল ইসলাম ফুল রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি।। কুড়িগ্রামের রাজীবপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৬ জুন সকাল ১১ টা ৩০ মিনিটে রৌমারী ঢাকা সড়কের রাজিবপুর সুইচগেট নামক স্থানে অবস্থান নেয় এসআই রকিব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল। এসময় দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট একটি মোটর বাইক ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। ইসলামপুর পাতোসি এলাকার মির্জা শাকিল ২৪ ও দেওয়ানগঞ্জ সুগার মিল এলাকার মনিরুজ্জামান মনির ২৪ নামের দুই যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোর্শেদ তালুকদার জালাল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।


