Tuesday, July 28, 2026

বকশীগঞ্জে আ’লীগ নেতা কর্নেলের ত্রাণ সহায়তা পেলো শতাধিক পরিবার

Must read

করোনা নামক মহামারীর এই দূর্যোগকালীন সময়ে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের অসহায় অস্বচ্ছল শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। উপজেলার মেরুরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ব্যবসায়ী রবিন মাহমুদ কর্ণেলের নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল-ডাল-আলু-পিয়াজ ও লবন। বুধবার সকালে মেরুরচর হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। অন্যান্যের মধ্যে মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী,প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, গোলাপ হুসেন টিকাদার,মুসলিম উদ্দিন আবু টিকাদার,রাশিদুল ইসলাম রঞ্জু,আলমাছ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ নেতা রবিন মাহমুদ কর্ণেল বলেন,আমি ব্যবসায়ীক কারনে বর্তমানে ঢাকায় অবস্থান করছি। লগ ডাউনের কারনে এলাকায় যেতে পারছিনা। কিন্তু মনটা এলাকার মানুষের জন্য ছটফট করছিলো। তাই ক্ষুদ্র পরিসরে হলেও এলাকার মানুষের পাশে দাড়াঁতে পেরে অনেক ভালো লাগছে। আমার অনুপস্থিতিতে উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,মেরুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী ও প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীনসহ সকলকে ধন্যবাদ জানান। সেই সাথে এই দূর্যোগকালীন সময়ে সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article