মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ২শ ৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্যমন্ত্রী আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি’র ব্যাক্তিগত অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল-ডাল-আলু ও সাবান। মঙ্গলবার দুপুরে পৌর শহরের গোয়ালগাঁও বালুরচর বাজারে ত্রাণ বিতরন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব, আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন সাকা, প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন,সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন প্রমুখ উপস্থিত ছিলেন।


