আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যেগে শনিবার বিকেল ৩ ঘটিকায় আয়োজিত করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত সতর্কতামূলক কার্যক্রম জাতীয় সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে সতর্কতামূলক স্টিকার, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
আগারগাঁও, তালতলা, শেওরাপাড়া, কাজিপাড়া ছাড়া ও মিরপুর ১০, ৬, ৭, ১১, ১২, ১৪, ১৩ সহ সমস্ত মিরপুর এলাকায় সচেতনতা সৃষ্টি করতে সচেতনতামূলক সঙ্গীত পরিবেশনা করে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে কিভাবে পরিচ্ছন্ন রাখতে হবে তার ব্যবহার বিষয়ে প্রচার কার্যক্রম চালানো হয় । উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন মিরপুর তিন নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ জহিরুল ইসলাম মানিক, ঢাকা ভয়েস এর গায়ক রোপক চৌধুরী সহ তার যন্ত্রশিল্পীবৃন্দ, আমার গৌরব ফাউন্ডেশন চেয়ারম্যান আফরোজা তালুকদার, মহাসচিব জনাব মোঃ ওয়ারেছ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এমএ আহাদ চৌধুরী জুয়েল দপ্তর সম্পাদক মামুন মোল্লা, প্রচার সম্পাদক মোঃ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক নজরুল কবির, প্রকাশনা সম্পাদক মইন মাহমুদ সহ আরও অনেকে। এর পূর্বে আমার গৌরব ফাউন্ডেশন, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের অন্ন দান, ইফতারি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
আমার গৌরব ফাউন্ডেশন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, পথশিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম, হিজড়া ও প্রতিবন্ধীদের কল্যাণে নানা ধরনের কর্মসূচি ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। করোনা প্রতিরোধে জনসচেতনতা খুবই জরুরী। এই উদ্দেশ্যে “আমার গৌরব ফাউন্ডেশন” জনসচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর ধারাবাহিকতায় উক্ত কার্যক্রম পরিচালনা ছাড়া ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে বেসিন বসিয়ে জনসাধারণের হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করবে।


