14.6 C
Munich
Tuesday, June 16, 2026

বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী ঘোষণা

Must read

করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি রোধে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার জরুরী ঘোষনা জারী করেছেন। দিনব্যাপি মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। জরুরী ঘোষনা নিম্নে তা তুলে ধরা হলো।

প্রিয় বকশীগঞ্জ বাসী

সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ হতে এলাকাবাসীকে রক্ষার্থে সরকারী সিধান্ত মোতাবেক কোন ধরনের গণজামায়েত,বিয়ে সাদী,সুন্নতে খাৎনাসহ সকল সামাজিক অনুষ্ঠানাদি,সমাবেশ,ওয়াজ মাহফিল,কোচিং সেন্টার,প্রাইভেট টিউশন,চা দোকানের আড্ডা,শপিং সেন্টারে ঘুরাঘুরি সম্পুর্ণ রুপে নিষিদ্ধ।

যে কোন স্থানে অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে অনুরুধ করা যাচ্ছে। রাত ৮টার মধ্যে শুধুমাত্র জরুরী ফার্মেসী দোকান ব্যাতীত সকল ধরনের দোকান পাট, শপিং কমপ্লেক্স ও গ্রাম্য বাজার বন্ধ থাকবে। জনসাধারনকে জরুরী প্রয়োজন ব্যাতীত নিজ গৃহের বাহিরে বের না হতে অনুরুধ করা যাচ্ছে। বিদেশ থেকে আগত যে কোন ব্যাক্তিকে অবশ্যই কমপক্ষে ১৪ দিন নিজ বাড়ীতে আলাদা কক্ষে অবস্থান করতে নির্দেশ দেয়া যাচ্ছে।

এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article