মতিন রহমান।। করোনা ভাইরাসের অজুহাতে সংকট তৈরি করে কেউ যাতে দ্রব্য মুল্যের দামবৃদ্ধি না করতে পারে সে জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে বকশীগঞ্জে বাজার মনিটরিং করেছেন উপজেলা নিবার্হী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার।

আজ শুক্রবার বকশীগঞ্জ বাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর মনিটরিং করেন তিনি। এসময় পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট,বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বকশীগঞ্জ বাজারের চাল, ডাল, আটা, ময়দা, পেয়াজ, রসুন আদা, তেল, মসলাসহ কাচাঁ বাজার ঘুরে দেখেন এবং ব্যাবসায়ীদের মাল ক্রয়ের রশিদ রাখতে বলেন। ব্যাবসায়ীদের সাবধান করে তিনি বলেন,স্বাভাবিক মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্যের অভিযোগ পাওয়া গেলে, অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে জেল জরিমানাসহ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


