21.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

Must read

মতিন রহমান।। ‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে  জামালপুর বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন কমূসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্হিবিভাগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, মুজিব কনার উদ্বোধন, কেক কাটা ও রোগীদের মাঝে বিতরন, মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া, উন্নতমানের খাবার পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী সভাপতিত্বে,বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজিম শাহরিয়ার,ডাঃ শারমিন সুলতানা, ডঃ মোঃ ওলি উল্লাহ মোল্লা,ডাঃ শারমিন রশিদ তিথী, ডাঃ তাহনিয়া বিনতে নাসির। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী মেডিকেল অফিসার হাজেরা খাতুন, প্রধান সহকারী মেহেদী হাসান, স্যানেটারী ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, ল্যাব ট্যাকনিশিয়ান মো.সাইফুল ইসলাম, নার্স ইয়াসমিন, বাদ্রার মাহবুব রহমান,পরিবার পরিকল্পনা কর্মচারী আছমা হামিদ, কর্মচারী আহমেদ শরিফ জুয়েল,টিকিট মাষ্টার সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article