22.8 C
Munich
Monday, June 15, 2026

বকশীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

Must read

জামালপুর বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৮ জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে পৌর শহরে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলায় ৩ জন,জুয়া খেলার অপরাধে ৪ জন এবং যৌন পীড়নের অপরাধে ১ জন সহ মোট ৮ জন আসামী গ্রেফতার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় ,বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ পৌর এলাকার সীমারপাড়ায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম সহ ৪ জন কে আটক করে। আটককৃতরা হলের পৌর এলাকার বাসিন্দা মৃত সামিউল হক এর ছেল সাজু(৩৮) মৃত খোর্শেদ আলম ছেলে খোকন (২২) আমিনুল ইসলামের ছেলে বাবুল (২৮),মৃত মহু শেখ এর ছেলে ঝাটা মন্ডল (২৬)। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিলখিয়া ইউনিয়নের বিনোন্দেরচর গ্রামের কামাল সরকার (৫০)। সুয্যনগর পশ্চিম পাড়া থেকে ১১০ পিস ইয়াবা সহ আটক মোঃ রফিকুল ইসলাম(৪৫)। গাজা সহ আটক মোঃ বেলাল হোসেন (৩২) ও টুটুল মিয়া(৩০)।

বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদেরকে জামালপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article