মাত্র ত্রিশ হাজার টাকার একটি ব্রেইল মেশিনের অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রতিবন্ধী অন্ধ হাফেজ চানঁ সওদাগর (৫৫)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৪ নং হাতীভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামের বাসিন্দা। জানা যায়,মাত্র চার বছর বয়সে গুটি বসন্তে তার দুই চোখের দৃষ্টি হারিয়ে যায়। ৭১ সালের যুদ্ধে পাকহানাদার বাহিনীর হাতে নিহত হয় তারা বাবা মনছুর আলী। ১৯৭৪ সালে দূর্ভিক্ষের সময় তার মা মারা যায়। পিতা মাতা হারিয়ে চানঁ সওদাগর অসহায় হয়ে পড়েন। পরবর্তীতে এক ইংরেজ মহিলা তাকে ঢাকার একটি অন্ধ বিদ্যালয়ে ভর্তি করেন। সেখানে তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে পবিত্র কুরআনের হাফেজ হন। পড়াশুনার পাশাপাশি তিনি অন্ধ বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতিতে পুস্তক লেখার প্রশিক্ষন গ্রহন করেন। পরবর্তীতে সহৃদয়বান কিছু ব্যাক্তির সহযোগীতায় একটি ব্রেইল মেশিন ক্রয় করেন। ওই ব্রেইল মেশিন দিয়ে তিনি অন্ধদের জন্য কুরআন,হাদিস ও অন্যান্য পাঠ্য বই লিখে জীবিকা নির্বাহ করে আসছিলেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে মেশিনটি সম্পূর্ন অকেজো হয়ে পড়েছে। ফলে তার আয়ের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে। এতে করে সে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। একটি ব্রেইল মেশিন কিনতে প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন। এত টাকা তার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। মাত্র ৩০ হাজার টাকার একটি ব্রেইল মেশিনের অভাবে পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছেন প্রতিবন্ধী অন্ধ হাফেজ চানঁ সওদাগর। তাই একটি ব্রেইল মেশিন ক্রয়ের জন্য সমাজের বিত্তশালী হৃদয়বান মানুষের কাছে সহযোগীতার আবেদন জানিয়েছেন তিনি। প্রয়োজনে বিকাশ-০১৭৬১৫৮৬৭৯১ (চানঁ সওদাগর) অথবা চানঁ সওদাগর,প্রযতে শিরিনা বেগম- সঞ্চয়ী হিসাব নং-৬৯৪৯,ইসলামী ব্যাংক লিমিটেড, জামালপুর শাখা,জামালপুর।
মানবেতর জীবন যাপন করছেন প্রতিবন্ধী অন্ধ হাফেজ সাহায্যের আবেদন


