18 C
Munich
Tuesday, May 26, 2026

ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে ২৬ জানুয়ারি রবিবার ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২০ এর আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) ও দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ নারী কল্যাণ সমিতির সভাপতি মিসেস কানিজ আহমার।
জানা যায়, প্রথম পর্বে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি উদ্বোধন করেন। দ্বিতীয় পর্বে পুনাক সভাপতি মিসেস কানিজ আহমার পুরস্কার বিতরণ করেন।

ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে ৪৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২০ এর অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article