জামালপুর বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ থেকে আরাম্ভ করে পুরাতন বাসষ্ট্যান্ডের সকল এলাকার ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি) ডাঃ স্নিগ্ধা দাশ, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, থানার (ওসি) মোঃ হযরত আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ সানোয়ার হোসেন, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জেহাদ, শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানে কর্মকতা কর্মব্যচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দে অংশ গ্রহন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে (১০ জানুয়ারি) দুপুর ২টা সময় সারাদেশে এক যুগে ক্ষনগণনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনকের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষে)বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে।


