15.1 C
Munich
Tuesday, May 26, 2026

বকশীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

Must read

মতিন রহমান।। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বকশীগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, র‌্যালি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা,প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষক,মুক্তিযোদ্ধা,সুশীল সমাজ,রাজনীতিবিদ, জনপ্রতিনিধি,ইমাম,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে নিয়ে এই সভার আয়োজন করে বকশীগঞ্জ থানা পুলিশ।

এ উপলক্ষে শনিবার সকালে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানায় গিয়ে শেষ হয়। এ ছাড়াও কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগীতা,প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হযরত আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাকিবুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রউফ তালুকদার, সহকারি কমিশনার ভূমি জনাব সাঈদা পারভীন,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাসুমা ইয়াসমিন স্মৃতি, জেলা পরিষদের সদস্য মোঃ জয়নাল আবেদিন, বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এম.শাহীন আলআমিন সাধারন সম্পাদক আব্দুল লতিফ লায়ন প্রমুখ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article