Sunday, October 4, 2026

‘মিস ইউনিভার্স’ মুকুট জয় করলেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিলা

Must read

‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো মুকুট জয় করলেন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা। তার মাথায় ২০ লাখ টাকা দামের মুকুট পরিয়ে দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

বুধবার রাত পৌনে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্স বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। সেখানে সেরা ১০ প্রতিযোগীর মধ্যে সেরা নির্বাচিত হন শিরিন আক্তার শিলা। প্রথম রানারআপ হয়েছেন আলিশা ইসলাম এবং দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হয়েছেন জেসিয়া ইসলাম।

প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হওয়ার অনুভূতি জানিয়ে শিরিন আক্তার শিলা বলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক (বিজিবি)। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই।’

বুধবার দুপুরে ঢাকায় আসেন সুস্মিতা সেন। এই আসরের বিচারক ছিলেন তিনি। বলিউডের এই নায়িকা বলেন, ‘মিস ইউনিভার্সের প্ল্যাটফর্ম আমাকে সারাবিশ্ব চিনিয়েছে। এ ধরনের আন্তর্জাতিক মানের আয়োজনে অংশ নেওয়ার জন্য ভাষা কোনো বাধা নয়। আত্মবিশ্বাসটাই আসল। যিনি আজ নির্বাচিত হলেন, তিনি এই সুন্দর দেশটাকে তুলে ধরবেন বিশ্ব মঞ্চে। তার জন্য আমার আশীর্বাদ থাকল।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক জানান, দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন শিলা।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article