Thursday, July 2, 2026

বকশীগঞ্জে এমপিওভুক্ত হলো ৮টি শিক্ষা প্রতিষ্ঠান

Must read

দীর্ঘ প্রতীক্ষা শেষে ২ হাজার ৭৩০টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে আজ বুধবার (২৩ অক্টোবর) এই ষোষনা দেন। জামালপুর বকশীগঞ্জ উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। উপজেলার খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ,নিলাক্ষিয়া এডভান্স টেকনিক্যাল কলেজ, চন্দ্রাবাজ রশিদা বেগম বি এম কলেজ, জান‌কিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ,জা‌গির পাড়া উচ্চ বিদ্যালয়, জিগাতলা মাহবুবা উচ্চ বিদ্যালয়,আইরমারী উচ্চ বিদ্যালয়,আইরমারী খানপাড়া ম‌হিলা দা‌খিল মাদরাসা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা গেছে, যে ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ১ হাজার ৬৫১টি, মাদরাসা ৫৫৭টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ৫২২টি। সম্পূর্ণ নতুন স্কুল-কলেজ এমপিওভুক্ত হচ্ছে ৬৮০টি এবং প্রতিষ্ঠানের নতুন স্তর এমপিওভুক্ত হচ্ছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯৭১টি। নতুন এমপিওভুক্তির মধ্যে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় ১৪৬টি, স্কুল অ্যান্ড কলেজ দুটি এবং কলেজ ৯৩টি। আর স্তর এমপিওভুক্ত হয়েছে এমন প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৮৪৯টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৬টি এবং কলেজ ৫৬টি। আর নতুন এমপিওভুক্ত দাখিল মাদরাসার সংখ্যা ৩৫৯টি, প্রতিষ্ঠানের নতুন স্তর এমপিওভুক্ত হচ্ছে এমন প্রতিষ্ঠানের মধ্যে আলিম ১২৭টি, ফাজিল ৪২টি ও কামিল ২৯টি। কারিগরির সব প্রতিষ্ঠানই নতুন এমপিওভুক্ত হচ্ছে। এর মধ্যে কৃষি ৬২টি, ভোকেশনাল স্বতন্ত্র ৪৮টি, ভোকেশনাল সংযুক্ত ১২৯টি, বিএম স্বতন্ত্র ১৭৫টি ও বিএম সংযুক্ত ১০৮টি।

দীর্ঘ ৯ বছর এমপিওভুক্তি বন্ধ ছিল। এজন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article