Thursday, July 2, 2026

স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Must read

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাজারীবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ খান মজলিশ চপলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে তিনি চপলের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
মজলিশ চপল আজ বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর এবং তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মজলিশ চপলের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এছাড়াও হাজারীবাগ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এম এ খান মজলিশ চপলের মৃত্যুতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article