10.7 C
Munich
Monday, May 18, 2026

ময়মনসিংহের এসপি শাহ আবিদ এর কঠোর নির্দেশে চাঞ্চল্যকর শাওন হত্যার ৭ আসামী গ্রেফতার

Must read

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় মোড় পূজা মন্ডপের পাশে কলেজ শিক্ষার্থী শাওন ভট্টাচার্য (১৯) কে ছুড়িকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। কোতোয়ালী মডেল থানার মামলা নং ৩৯(১০)১৯ । সে ময়মনসিংহ কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা যায়।

গত ৮ অক্টোবর আনুমানিক রাত ৮টার দিকে গোলপুকুরপাড় মোড় পূজা মন্ডপে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। স্থানীয়রা শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে চলে আসেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এর কঠোর নির্দেশ দেন এবং ঘটনার সার্বিক বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।

হত্যাকান্ডের দুই ঘণ্টার মধ্যে মূল হত্যাকারী মাহফুজুল ইসলাম মাহিন (১৮) কে কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর সাকের আহমেদ (তদন্ত ওসি) এর নেতৃত্বে গ্রেফতার করা হয়। তাকে জিঙ্গাসাবাদে ঘটনার ব্যবহৃত ছুড়িটি উদ্ধার করা হয়। এরপর গত দুদিনে কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি সাকের আহমেদ এর নেতৃত্বে রাকিব (১৯) ও ফারদিন (১৯) গ্রেফতার হয়। ফারদিন গ্রেফতার এর সময় ইন্সপেক্টর সাকের এর সাথে এসআই ফারুক হোসেন (১ নং পুলিশ ফাঁড়ি), এসআই মিনহাজ ও এসআই রেজাউল ছিলেন।

অপর দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের নির্দেশনায় ডিবি পুলিশ আকাশ চন্দ্র দে (১৫) ও সারোয়ার উদ্দিন হৃদয় (১৮) কে গ্রেফতার করে।

এছাড়াও অন্যতম আসামী মুন্না (১৯) এবং সাজ্জাদ (১৯) কে এসআই ফারুক হোসেন (১ নং পুলিশ ফাঁড়ি), এসআই মিনহাজ ও এসআই রেজাউলসহ সঙ্গীয় ফোর্স গাজীপুর জেলার টঙ্গী থানার ২ কিলোমিটার কাঁদা মাটির রাস্তা হেটে দুর্গম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, গত ৮ অক্টোবর আনুমানিক রাত ৮টার দিকে  গোলপুকুরপাড় মোড় পূজা মন্ডপে দশমীর অনুষ্ঠান চলাকালে পূজা মন্ডপে নাচানাচি করার সময় একজনের সাথে অন্যজনের ধাক্কা লাগে। ধাক্কা লাগায় কথা কাটাকটির এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। সে সময় শাওন ভট্টাচার্য মারামারি ফিরাইতে গেলে আসামী মাহিনের ছুরিকাঘাতে শাওন নিহত হয়।মূল আসামী মাহিন বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টায় ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে চাঞ্চল্যকর শাওন হত্যা উদঘাটনে এসপি শাহ আবিদ হোসেন সংবাদ সন্মেলন করবেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article