18.9 C
Munich
Monday, June 15, 2026

কালীগঞ্জে বখাটে সাবেক স্বামীর ছুরিকাঘাতে উপজেলা পরিষদের মধ্যে নারী কর্মী জখম

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ প্র্রকাশ্য দিবালোকে ঝিনাইদহ কালীগঞ্জে বখাটে সাবেক স্বামীর ছুরিকাঘাতে উপজেলায় একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) এক নারী কর্মী জখম হয়েছে। এ ঘটনায় আয়াতুল্লাহ বেহেস্তী নামের ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আহত নারী কর্মীর বাড়ি শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে জান্নাতুল নাহার। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের মধ্যেই এ ঘটনা ঘটে। আহত জান্নাতুলকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরি মারা দূর্বৃত্ত আয়াতুল্লাহ বেহেস্তী চাপাইনবাবগঞ্জ জেলার শিবপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। একটি বাড়ি একটি খামার (পল্লী সঞ্চয় ব্যাংক) কর্মী পলাশ কুমার জানান, বেলা সাড়ে ১২ টার দিকে আয়াতুল্লাহ বেহেস্তী তার সহকর্মী জান্নাতুল নাহারের সাথে অফিসে দেখা করতে আসে। একপর্যায়ে তারা অফিসের বাইরে বারান্দায় গেলে জান্নাতুলকে ধারালো কাগজ কাঁটা কাটার দিয়ে মুখে, পিঠে আঘাত করে। এতে সে জখম হয়। পরে অফিসের লোকজন বেরিয়ে এসে আয়াতুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং জান্নাতুল নাহারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত জান্নাতুল নাহার জানান, গত ৭ বছর আগে তাদের দ’ুজনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে নানা ভাবে নির্যাতনের কারণে চলতি মাসে সে আয়াতুল্লাহকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে আমার অফিসে আসে এবং বাকবিতন্ডার একপর্যায়ে ধারালো কোন কিছু দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। আয়াতুল্লাহর সাথে বিয়ের পর তাতে নির্যাতন করতোও সে মাদক সেবন করতো। বাইরে থেকে মাদক সেবন করে বাড়ি পিরৈ সে তার স্ত্রী কে নেশার টাকার জন্য মারপিট করতো। যে কারণে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী নিজেই তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, চুরি মারা যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত জান্নাতুল নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article