14.3 C
Munich
Sunday, May 17, 2026

সায়ামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

Must read

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র সায়াম উর রহমান সায়ামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ পালিত হয়েছে।
সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভা, খত্মে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, দেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মরহুম সায়াম এর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, বোন, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article