14.3 C
Munich
Sunday, May 17, 2026

অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে : শ ম রেজাউল

Must read

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম সকল অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে জনগণের সেবক হিসেবে কাজ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান প্রতি জানিয়েছেন।
আজ শুক্রবার পিরোজপুরের নাজিরপুর এলজিইডি’র উদ্যোগে নাজিরপুর ডাকবাংলো চত্ত্বরে আয়োজিত ‘নাজিরপুর উপজেলা অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেন, পিরোজপুর-১ আসনের তিনটি উপজেলার উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে সাড়ে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে সরকার। এর মধ্যে জেলার স্বরূপকাঠী উপজেলার সাথে নাজিরপুর উপজেলা হয়ে পিরোজপুর সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সন্ধ্যা নদী ও তালতলা নদীতে ব্রীজ-কালভার্টসহ রাস্তা তৈরীর সম্ভাব্যতা যাচাই ইতোমধ্যে শেষ হয়েছে।
গৃহায়ন মন্ত্রী বলেন, ‘দলমত নির্বিশেষে সকলে মিলে কাজ করলে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনের উন্নয়ন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিকভাবে দলীয় মতপার্থক্য থাকতেই পারে, তা আমরা মাঠে মোকাবেলা করবো। কিন্তু উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ করা জরুরী।’
মন্ত্রী আরও বলেন, ‘জনপ্রতিনিধি যারা যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সে এলাকার উন্নয়নের জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে হবে। এলাকার সবার মতামত নিয়ে অগ্রধিকার ভিত্তিতে কাজ করতে হবে।’
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতারের সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এবং নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।
মতবিনিয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু ও সুমন মন্ডল মিঠু।
সভায় নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নয়টি ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article