কিশোরগঞ্জ প্রতিনিধি: র্যাব এক বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা কাঠালিয়া এলাকা থেকে মৃত চান মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৮) কে গাঁজাসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব- ১৪ (সিপিসি- ২) এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুব-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মামলার পলাতক আসামী ফরিদ মিয়া (৩৮), পিতা- ইসলাম উদ্দিন উঃ মেগা, সাং- শিমুলতলা, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জকে কালিয়ারকান্দা এলাকা থেকে র্যাব আটক করে।


