চীফ রিফোর্টারঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে আন্তঃ জেলা অটো চোরক্রের সদস্য গ্রেফতার ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোট গ্রেফতার ২ ।
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপি (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশে ক্রমে ০৩/০৯/১৯ তারিখ এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ সহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকা হতে ০২টি চোরাই অটোরিক্সা সহ অটোচোর মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ সামছু মিয়া, মাতা-মনোয়ারা বেগম, সাং-জামাইকোনা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা এবং এস.আই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে কোতোয়ালী থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী মোঃ আবু হোরায়রা বাবু (১৯), পিতা-আফাজ উদ্দিন, মাতা-নাজমা খাতুন, সাং-আকুয়া মড়ল পাড়া এ/পি চল্লিশবাড়ী মসজিদের বিপরীতে (জনৈক মিলনের ৩য় তলা বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


