চীফ রিপোর্টারঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানার নেতৃত্বে বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতে গড়া দলটি লড়াই সংগ্রাম আন্দোলনের সফলতা ও ব্যার্থতার মোড়কে অপ্রতিকূল অবস্থার ভিতরে জেলা দলীয় কার্যালয় প্রাঙ্গণেই দিবসটি উদযাপন করলো দলটি ।
বেলা ১১টা বাজার সাথে সাথেই জনাকীর্ণ দলীয় অফিস চত্বরে হাজার হাজার নেতা-কর্মীর মূহমূহ স্লোগানে উত্তাল হয়ে উঠে। এতে ছাত্রদল ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্রদলের প্রভাবশালী সহ-সভাপতি সদ্য কারামুক্ত গোলাম মোস্তফা বাবু চৌধুরী, ত্রিশাল উপজেলা ছাত্রদলের আহবায়ক ও জেলা সহ-সভাপতি ফারুক, সহ-সভাপতি তানজির মাহমুদ, সহ-সভাপতি সিজার, সহ-সভাপতি চঞ্চল, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হায়দার খান রানা, কামরুল ইসলাম, শাহীন আহম্মেদ, রাকিবুল হাসান সুরুজ, শেখ মো: কাদের আরাফাত রহমান জিম, নাজমুল হাসান জেলা দক্ষিণের দপ্তর সম্পাদক সাদ্দাম’সহ প্রায় কয়েকশত নেতা-কর্মী।
ময়মনসিংহ জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা প্রতিবেদককে বলেন, কয়েক দফা পুলিশী বাঁধার মুখে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে আগত নেতা-কর্মীরা শহরের কোথাও দাড়ানোর সুযোগ দেয়নি প্রশাসন, ৩/৪ জনের বেশি একত্রে যেতে বারণের পরেও প্রায় কয়েকশত নেতা-কর্মী বারবার বাাঁধার মুখে পড়েও দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশস্থলে যেতে সক্ষম হই এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির দাবিতে রাজপথে স্লোগান দেই।
এছাড়াও ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে পুলিশের বাধা দেওয়ার খবর গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে। নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ করে ১০ জন নেতাকর্মীকে আহত করার দাবী জানিয়েছে বিএনপি।
এ সময় দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নগর বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও জেলা দাক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।


