18.9 C
Munich
Monday, June 15, 2026

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ইতিহাস থেকে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে : এলজিআরডি মন্ত্রী

Must read

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বৈশি^ক ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে ইতিহাস থেকে তাঁর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সফল হয়নি। বরং ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এলজিআরডি মন্ত্রী মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
এলজিআরডি মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ও সার্বভৌম দেশ দিয়ে গেছেন। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের মানুষ ভাল থাকবে। আর দেশের মানুষ ভাল থাকলে তাঁর আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের জন্য আন্দোলন করেছেন। জেল, জুলুম, নির্যাতন উপেক্ষা করে জাতিকে সংগঠিত করেছেন। মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার বক্তৃতা করেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ.খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান।
প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেই হত্যা করেছে। এ হত্যাকান্ডের মধ্য দিয়ে তারা একটি জাতির ভবিষ্যৎ উন্নয়ন, আশা-আকাঙ্খাকে বাধাগ্রস্ত করেছে।
এ সময় জাতির জনক ও তাঁর সাথে শাহাদাৎ বরণকারী পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, ফাতেহাপাঠ ও মোনাজাত করা হয়।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article