14.3 C
Munich
Sunday, May 17, 2026

ময়মনসিংহ ডিবি’র পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার ০৩

Must read

চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে ডিবির লাগাতার অভিযানে বন্ধ হয়ে যাচ্ছে মাদকের ভয়াল বিস্তার। ময়মনসিংহের সুযোগ্য পুলিশ পরিদর্শক অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করায় এটি সম্ভব হচ্ছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) নির্দেশে ক্রমে এস.আই মাসুদ জামালী সংগীয় অফিসার ফোর্সসহ ধোবাউড়া থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ধোবাউড়া থানাধীন ফকির বাজার এলাকা হতে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ ইউনুস মিয়া (৩৫)। সে বেদীকুড়া নিবাসী মোঃ আব্দুল মোতালেব এর সন্তান।

এছাড়া এস.আই আলাউদ্দিন বাদল কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কোতোয়ালী থানাধীন দিঘারাকান্দা বাইপাস হতে ২০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী বিকন সরকার (৩২), মোঃ কাঞ্চন আহম্মেদ (৩০) কতিপয়দের অপরাধীদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার বরাত দিয়ে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

 

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article