15.1 C
Munich
Sunday, May 17, 2026

পিএমও’র আওতাধীন ৭টি প্রতিষ্ঠানের সঙ্গে এর এপিএ স্বাক্ষর

Must read

কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনের আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)তাঁর ৭টি সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। আজ বিকেলে পিএমও’তে এক অনুষ্ঠানের মাধ্যমে এই এপিএগুলো স্বাক্ষর হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো.আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিএমও সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। যেসব প্রতিষ্ঠানগুলো এদিন এপিএ স্বাক্ষর করে সেগুলো হচ্ছে-বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃর্পক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ কতৃর্পক্ষ (বেপজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃর্পক্ষ (বিডা), পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ (পিপিপিএ), এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এসএসডিএ) এবং আশ্রয়ণ-২ প্রকল্প। পিএমও’র পক্ষে এর সচিব সাজ্জাদুল হাসান এবং বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী,বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, বিডা’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিপিপিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আলকামা সিদ্দিকী,এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো.শাহাদাত হোসেন,এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেইন এবং আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো.মাহবুব হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং পিএমও’র সঙ্গে চুক্তিপত্র বিনিময়ের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ তাঁর ভাষণে এপিএ স্বাক্ষর করা কর্মকর্তাদের এটি বাস্তবায়নে আরো কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে সরকারী কর্মকান্ডে আরো গতিশীলতা এবং জাবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানান।

তিনি বলেন, ‘এপিএ যতটা দক্ষভাবে কাজ করবে দেশের উন্নয়নেও সেই মাত্রায় গতিশীলতা পাবে।’ বার্ষিক কনফিডেনশিয়াল রিপোর্ট (এসিআর) কে আরো গ্রহণযোগ্য করার আহবান জানিয়ে আজাদ বলেন,এটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কাজেই একে যতটা কার্যকর করা সম্ভব হবে ততটাই এপিএ’র লক্ষ্য অর্জন করাও সম্ভবপর হয়ে উঠবে।

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক বলেন, বিশ্বের বিভিন্ন দেশ কর্মসম্পাদনে বিভিন্ন মডেল উপস্থাপন করেছে। কিন্তু এপিএ বাংলাদেশের নিজস্ব মডেল, এটি আমাদের গর্ব। এপিএ বাস্তবায়নে পিএমও’র নেতৃত্বদানের প্রসংগ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে এপিএ বাস্তবায়ন করে চলেছে।’ ‘তবে এপিএ বাস্তবায়নের ক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জনের জন্য তাঁদের এই দক্ষতাকে আরো বাড়াতে হবে,’ যোগ করেন তিনি।

এরআগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে পিএমও’র এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। পিএমও সচিব সাজ্জাদুল হাসান এতে ও সভাপতিত্ব করেন।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article