12 C
Munich
Sunday, May 17, 2026

বছরব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান নাসিমের

Must read

ডেঙ্গুকে জাতীয় সমস্যা বিবেচনা করে বছরব্যাপি ডেঙ্গু বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ১৪ দলের উদ্যোগ এই ডেঙ্গুবিরোধী জনসচেতনা কর্মসূচির আয়োজন করা হয়।
আগামী এক বছর ডেঙ্গু বিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রণালয়, সিটি করপোরেশেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলবো আগামী এক বছর ডেঙ্গু বিরোধী অভিযান অব্যাহত রাখুন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছি। দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছি। দেশকে কেন আমরা ডেঙ্গুমুক্ত করতে পারবো না? দেশের সকল মানুষ যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে তাহলে অবশ্যই আমরা ডেঙ্গুমুক্ত করতে পারবো।
তিনি বলেন, আমাদের এখন কাজ হবে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুমুক্ত করতে কাজ করা, ডেঙ্গু বিরোধী অভিযান অব্যাহত রাখা, এডিশ মশার বিস্তার রোধে কাজ করা। সবাই মিলে রাজনীতি বাদ দিয়ে, রাজনৈতিক মিছিল, মিটিং বাদ দিয়ে এডিস মশা নিধনে কাজ করতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন বলেন, সেপ্টেম্বরে আর যাতে ডেঙ্গু না বাড়ে সে দিকে লক্ষ্য রাখতে হবে। আসছে ঈদ আমাদের জন্য বিপদ হতে পারে। ঈদে অনেক মানুষ বাড়িতে চলে যাবেন। বাসা বন্ধ থাকবে। ফুলের টবে, করিডোরে, বাসার সামনে পানি জমে সেখানে ডেঙ্গু হতে পারে। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এখন আমাদের মূল কাজ হবে এডিস মশার আস্তানা ধ্বংস করা, ডেঙ্গু বিস্তার রোধ করা। আমাদের এগুলো করতে কোনো অজুহাত, ব্যর্থতা দেখানোর সুযোগ নেই। ডেঙ্গু সমস্যাকে জাতীয় সমস্যা বিবেচনা করে কাজ করতে হবে। গাফিলতি না করে ডেঙ্গুর বিস্তার রোধে কাজ করতে হবে।
সমাবেশে সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাসদের সাধারন সম্পাদক শিরিন আখতার, গণতন্ত্রি পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে ১৪ দল নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার পত্র বিলি করেন ।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article