32.8 C
Munich
Friday, June 19, 2026

ময়মনসিংহে ডিবি’র ধারাবাহিক অভিযানে ফেন্সিডিল ইয়াবা’সহ গ্রেফতার ৫

Must read

চীফ রিপোর্টারঃ জেলা ময়মনসিংহের সুযোগ্য গোয়েন্দা শাখা’র ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশক্রমে নগরীতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেন্সিডিল ও ৫০৫ পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ।

সূত্রমতে, ০৭/০৮/১৯ তারিখ এসআই মোঃ আক্রাম হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে নগরীর প্রানকেন্দ্র টাউন হল মোড় হতে ১০৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ্ ইবনে সাঈদ ইমন (৩৬) ও মীর আবু হেন মোস্তফা হায়দার’কে আটক করেন।

এছাড়াও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আর কে মিশন রোড এলাকা হতে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন মিয়া ওরফে ব্রিটিশ রিপন (৪০), মোছাঃ শিউলী আক্তার (২৮), মোঃ রেদুয়ান মিয়া (২৬ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article