2.8 C
Munich
Sunday, May 17, 2026

হামদহহে ব্রিজ ফেটে দেবে গেছে, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

Must read

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ব্রিজ ফেটে দেবে গেছে। দেবে যাওয়া ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

সড়ক বিভাগ বলছে, নতুন ব্রিজ করতে হবে। কাজ শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। এ ব্রীজে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। এই ব্রীজ দিয়ে দিন রাত সর্ব সময় যানবাহন চলাচল করে।

ব্রীজের পাশে রয়েছে ঝিনাইদহ সদর হাসপাতাল,কাঁচা বাজার ও নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। গত মাসে খুলনার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী এ মহাসড়কের পুরনো ব্রিজটিতে ভয়াবহ ফাটল দেখা দেয়। এরপর সড়ক বিভাগ থেকে ব্রিজের দু’পাশে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে ভাঙা সেতুর ওপর দিয়ে একমুখী পথে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

এতে প্রতিনিয়ত যানজটে পড়তে হয় যাত্রী ও চালকদের। ঝিনাইদহ শহরে ও কুষ্টিয়া, মাগুরা, কালীগঞ্জ, খুলনা বা ঢাকা যাবার সড়কের উপর এই ব্রিজটি।স্থানীয়রা জানায়, অত্যন্ত ব্যস্ততম এই মহাসড়ক। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে প্রায় তিন হাজারেও বেশি যানবাহন চলাচল করে। বর্তমানে ভাঙা ব্রিজের একপাশের অবশিষ্ট অংশ দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে মারাতœক ঝুকি নিয়ে।

এই মহাসড়ক দিয়ে চলাচলকারী ট্রাক চালক সাপ্পা মন্ডল বলেন, কুষ্টিয়া থেকে মালামাল নিয়ে খুলনা যাচ্ছি। কিন্তু এখানে ব্রিজ ভেঙে গেছে জানা ছিল না। ব্রিজ ভাঙার কারণে ৫ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হবে।

স্থানীয় বাসিন্দা সৈরভ হোসেন বাবু বলেন, মহাসড়কের ব্রিজটি অনেক দিন ধরে ভেঙে পড়ায় চরম ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। সেখানে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

পথচারী আবদুল গণি বলেন, সড়কটি এ অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। কিন্তু ব্রিজ ভেঙে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে সবার। ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানাই আমরা।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, পুরাতন ব্রিজটি ফেটে দেবে গেছে। এ কারণে ব্যারিকেড দিয়ে ব্রিজটি বন্ধ করে দিয়েছি। ব্রিজটি নতুন করে করতে হবে। এজন্য একটু সময় লাগবে। তবে এ বছরের মধ্যেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article