Thursday, August 27, 2026

সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন

Must read

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অসুস্থ হয়ে পড়লে সুষমাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নরেন্দ্র মোদির আগের সরকারে ২০১৪ থেকে চলতি বছরের ৩০ মে পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সুষমা স্বরাজ অসুস্থতাজনিত কারণে মোদির এবারের সরকারে থাকেন নি এবং নির্বাচনেও অংশ নেননি।

এদিকে সুষমা স্বরাজের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে টুইটে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারতীয় রাজনীতির একটি দুর্দান্ত অধ্যায়ের শেষ হল। ভারত তার এক অসাধারণ নেতার মৃত্যুতে শোক করছে, যিনি মানুষের সেবা এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নয়নে তার জীবন উৎসর্গ করেছেন।’

অপরদিকে মৃত্যুর মাত্র তিন ঘণ্টা আগেও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন সুষমা স্বরাজ।

বিজেপির নির্বাহী সভাপতি জে পি নদ্দা জানান, সুষমা স্বরাজের মরদেহ বুধবার দুপুরে শেষবারের মতো দেখার জন্য দলীয় কার্যালয়ে রাখা হবে। পরে লোধি রোডের শ্মশানঘরে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article