চীফ রিপোর্টারঃ ময়মনসিংহে ছায়াবাণী সিনেমা হলে বিপুল পরিমান মাদক সহ ৬ জনকে আটক করে র্যাব-১৪ ।
এ সময় ২৭৮০ পিস ইয়াবা, ৫৬ বোতল ফেন্সিডিল, একাধিক দেশীয় অস্ত্র, ৩টি পিস্তলের তাজা গুলি উদ্ধার করে।
গতকাল রবিবার রাতে ময়মনসিংহ নগরীর সি.কে ঘোষ রোডস্থ ছায়াবাণী সিনেমা হল থেকে ৭ টি দেশীয় ধারালো অস্ত্র (রামদা), ৩ রাউন্ড গুলি, ২৭৮০ পিস ইয়াবা, ৫৬ বোতল ফেনসিডিল’সহ ১০ বছরের সাজাপ্রাপ্ত আাসামি শহিদুল ইসলাম দিপু’সহ ৬ যুবক’কে গ্রেফতার করে র্যাব-১৪ ।
জানা যায় যে, গতকাল রাত আনুমানিক ১২.৩০ মিনিটে র্যাব-১৪ আকুয়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সি.কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ শহিদুল ইসলাম দিপু ওরফে বিপু ও তার সহযোগীরা মাদক বেচাকেনা করছে এমন খবরে র্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মোঃ শিবলী সাদিক এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ।
৫ আগষ্ট দুপুরে র্যাব-১৪ এ সংক্রান্তে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সম্পর্কে গণমাধ্যমকে নিশ্চিত করেন । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।


